×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ফ্রান্সের পার্লামেন্ট করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে নিত্যদিনের চলাচলে ভ্যাকসিন পাসপোর্ট আইন অনুমোদন করেছে। 
এ আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ বিক্ষোভের প্রেক্ষাপটে রোববার পার্লামেন্টের উচ্চ ও নি¤œকক্ষের আইনপ্রণেতাদের মধ্যে সমঝোতার ভিত্তিতে আইনটি অনুমোদিত হয়। 
এ আইনের কারণে আবারো বিক্ষোভে কেঁপে উঠেছে ফ্রান্স। এক লাখ ৬০ হাজারেরও বেশি লোক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এর বিরোধিতা করে। এ সময়ে অনেক লোককে গ্রেফতার করা হয়। 
গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বাস্থ্য পাশের বিষয়ে নির্দেশ জারি করেন। এতে বলা হয়েছে, সিনেমা কিংবা নাইটক্লাবের মতো জায়গা যেখানে ৫০ জনের বেশি লোক জড় হবে সেখানে এই পাশ লাগবে। এছাড়া আগস্ট থেকে বিমান ভ্রমণ ও আন্ত: ট্রেন ভ্রমণেও এ পাশ বাধ্যতামূলক করা হচ্ছে। 
পাশটিতে টিকার সবগুলো ডোজ সম্পর্কে এবং করোনা নেগেটিভের তথ্য থাকবে। 
ম্যাক্রোর এ ঘোষণার মধ্য দিয়ে ফরাসী সরকারের করোনা মোকাবেলায় টিকাকেই প্রধান হাতিয়ার হিসেবে গণ্য করার বিষয়টি উঠে এসেছে। 
তবে ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলে। কেউ কেউ একে নাগরিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে। 
রোববার তিন ঘন্টা ধরে উভয় কক্ষের সদস্যদের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা চলে। শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছালে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পক্ষে ভোট পড়ে ১৫৬ এবং বিপক্ষে ৬০। ভোট দেয়া থেকে বিরত থাকেন ১৪ জন। 
তবে এটি আইনে পরিণত হতে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সাংবিধানিক পরিষদের অনুমোদন লাগবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat