×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৯২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ঋতাভরী চক্রবর্তী। এ বছরের শেষে এনগেজমেন্ট এবং আগামী বছরের শেষ দিকে হয়তো বিয়ে। ইন্ডাস্ট্রিতে কান পাতলে তেমন গুঞ্জনই শোনা যাচ্ছে। ডাক্তার-বন্ধু তথাগত চট্টোপাধ্যায়কে বিয়ে করতে চলেছেন নায়িকা। ব্যবসায়ী পরিবারের ছেলে তথাগত পেশায় মনোবিদ। তাঁদের আলাপ অবশ্য খুব বেশি দিনের নয়, মাস ছয়েকের। দু’জনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই তাঁদের আলাপ এবং ধীরে ধীরে সম্পর্ক গভীরতা পায়। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও তাঁর সম্পর্কের আঁচ কিন্তু সেখানে পাওয়া যায় না। তাঁদের সম্পর্কের কথাও ইন্ডাস্ট্রির খুব কম মানুষই জানেন। বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে নায়িকার জবাব, ব্যক্তিগত বিষয়ে তিনি কিছু বলতে চান না।মার্চ-এপ্রিল নাগাদ বেশ অসুস্থ হয়েছিলেন ঋতাভরী। হাসপাতালেও ভর্তি ছিলেন। এখন অবশ্য তিনি সুস্থ এবং সেপ্টেম্বর থেকে পুরোদমে কাজে ফিরবেন। এর মধ্যেই বরাবরের কৃতী ছাত্রী ঋতাভরী ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার শংসাপত্র পেয়েছেন।
নায়িকা এর আগে বহু সময়ে ঘনিষ্ঠমহলে বলেছেন তাঁর ইচ্ছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। তিনি বেড়াতে ভীষণ ভালবাসেন। মাঝেমধ্যেই তাঁর ইনস্টাগ্রামে দেশ-বিদেশে ভ্রমণের ছবি পাওয়া যায়। এ বার তিনি নিজের বিয়ের জন্য কোন ডেস্টিনেশন বেছে নেন সেটাই দেখার।
বিয়ের প্রস্তুতির পাশাপাশি কেরিয়ার নিয়েও জোরকদমে এগোচ্ছেন ঋতাভরী। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র সাফল্যের পরে অঙ্কুশের সঙ্গে ‘এফআইআর’ ছবিটিতে অভিনয় করেছেন অভিনেত্রী, যেটির শুটিং তিনি শেষ করেন অসুস্থ অবস্থাতেই। ‘থপ্পড়’খ্যাত অভিনেতা পাভেল গুলাটির সঙ্গে মিউজ়িক ভিডিয়ো ‘সাওন’ করেছেন ঋতাভরী। অভিনেত্রী, গায়িকার পরে এ বার প্রযোজক ঋতাভরীকেও পেতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat