×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৭-২৬
  • ৯৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কুমিল্লার মনোহরগঞ্জে চলমান লকডাউন বাস্তবায়ন করতে মোটরসাইকেল ও পুলিশ ভ্যান নিয়ে অভিযান চালিয়েছে মনোহরগঞ্জ থানা পুলিশ। আজ (২৬ জুলাই) সোমবার সকাল ১০টায় উপজেলার মনোহরগঞ্জ বাজার, খিলা বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার, লক্ষণপুর বাজার, বাইশগাঁও বাজার, হাসনাবাদ বাজার, শান্তির বাজার, আশিরপাড় বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় হ্যান্ড মাইকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য আহবান জানানো হয়।
অভিযানে নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল, মনোহরগঞ্জ থানার সকল উপপরিদর্শক (এস.আই), সহকারী উপপরিদর্শক (এ.এস.আই) ও পুলিশ কনস্টেবলগণ অংশ নেয়।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন বাস্তবায়ন করতে আমরা মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়েছি। লকডাউন বাস্তবায়নে আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি। বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঘরে থাকার জন্য হ্যন্ড মাইকের মাধ্যমে আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat