×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৩
  • ৭৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিউনিশিয়া তাদের দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সর্বশেষ ঢেউয়ের সবচেয়ে খারাপ অবস্থা অতিক্রম করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারকে এখন টিকাদান কর্মসূচি অবশ্যই জোরদার করতে হবে। সোমবার ডব্লিউএইচও একথা জানিয়েছে। খবর এএফপি’র।
তিউনিশিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ইভেস সৌটেরান্ড এক সংবাদ সম্মেলনে বলেন, দেশটির ‘মহামারী সংক্রান্ত উপাত্ত সঠিক পথে অগ্রসর হচ্ছে।’
তিউনেশিয়া ‘ করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ চূড়া অতিক্রম করেছে বলে আমরা ধারণা করছি।’
অবশ্য ডব্লিউএইচও সতর্ক করে  বলেছে,  ভ্যাকসিনের স্বল্পতা, হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙ্গে পড়া, অক্সিজেনের ব্যাপক ঘাটতি এবং উচ্চ সংক্রামক করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমবর্ধমানভাবে ছড়িয়ে পড়া অব্যাহত থাকায় তিউনিশিয়ার এক কোটি ২০ লাখ মানুষ স্বাস্থ্য সংক্রান্ত দুর্যোগের চরম ঝুঁকির মুখে রয়েছে।
সৌটেরান্ড জানান, দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের ক্ষেত্রে ৯০ শতাংশেরও বেশি মানুষ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচি জোরদার করা হচ্ছে প্রধান চ্যালেঞ্জ।’
তিনি জানান, দেশটিতে ১০ দিনে প্রায় ৭০ লাখ মানুষ টিকা নিয়েছে এবং শিগগিরই আরো ২০ থেকে ৩০ লাখ মানুষ টিকা নেবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat