×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৬
  • ১০২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার মডেল ফারিয়া মাহবুব পিয়াসার তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে হাজির করে ফের গুলশান থানার মামলায় ১০ দিন, ভাটারা থানার মামলায় ১০ দিন ও খিলক্ষেত থানার মামলায় ৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুক্রবার (৬ আগস্ট) শুনানি শেষে পিয়াসার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী।
এরআগে সোমবার পিয়াসার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পিয়াসাকে বর্তমানে আদালতের হাজতখানা রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক আইনের করা মামলায় মডেল মরিয়ম আক্তার মৌয়ের আবারও ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মোহাম্মদপুর থানায় মাদক আইনে করা মামলায় তাকে আবারও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার (২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত মডেল পিয়াসার তিনদিন এবং ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত মৌয়ের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রবিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।
পুলিশ জানায়, মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন। পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat