×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-০৭
  • ৭৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেন আফগানিস্তানে থাকা যুক্তরাজ্যের সকল নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার ব্যাপারে সতর্ক বার্তা জানিয়ে দিয়েছে। প্রচন্ড যুদ্ধ চলায় নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার কারণে তারা এমন সতর্ক বার্তা জানালো। খবর এএফপি’র।
ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস শুক্রবার হালনাগাদ করা তাদের ওয়েবসাইটে আফগানিস্তানে কোন সফরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
এতে বলা হয়, ‘আফগানিস্তানে থাকা সকল ব্রিটিশ নাগরিককে যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগের পরামর্শ দেয়া হচ্ছে। যদি আপনি আফগানিস্তানে থাকেন, তাহলে আপনাকে দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ দেয়া হচ্ছে কারণ দেশটির নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে।’
প্রায় দুই দশকের সংঘাতের পর মার্কিন নেতৃত্বাধীন সৈন্য বাহিনী প্রত্যাহারের সময় তালেবান জঙ্গিরা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্ক বার্তা ঘোষণা করা হলো।
পররাষ্ট্র দপ্তর জানায়, ‘সন্ত্রাসীরা আফগানিস্তানে আরো শক্তিশালী হামলা চালাতে পারে বলে জোর ধারণা করা হচ্ছে।’ তালেবান জঙ্গিরা হামলার সুনির্দিষ্ট পদ্ধতিগুলো কাজে লাগাচ্ছে এবং তা আরো জোরদার করছে।’
তালেবান বর্তমানে গ্রামীণ জনপদের বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করছে এবং ইরান সীমান্তবর্তী হেরাত, লস্কর গহ ও কান্দাহারসহ বিভিন্ন নগরীতে সরকারি বাহিনীকে চ্যালেঞ্জ করছে।
গত মে মাসে জঙ্গি হামলা জোরদার করার পর শুক্রবার এই প্রথম ইসলামি জঙ্গিরা তাদের প্রথম প্রাদেশিক রাজধানী দখল করে।
নিমরোজের ডেপুটি গভর্নর রোহ গুল খাইরজাদ এএফপি’কে বলেন, নিমরোজের প্রাদেশিক রাজধানী জারাঞ্জ নগরী ‘কোন যুদ্ধ ছাড়াই’ তালেবান জঙ্গিরা দখল করে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat