×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৮-১০
  • ৬৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন আজ বলেছেন, নিউইয়র্কের টাইমস স্কোয়ারে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জীবনের ওপর প্রদর্শনী আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ব্র্যান্ড ভ্যালুকে উজ্জ্বল করবে।  
গত সপ্তাহে ড. মোমেন ঘোষণা করেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র আগামী ১৫ ও ১৬ আগস্ট নিউইয়র্ক সিটির অসংখ্য বিলবোর্ডসহ উজ্জ্বলভাবে আলোকিত প্রধান পর্যটন আকর্ষণ টাইমস স্কোয়ারে ৭২০ বার প্রদর্শিত হবে।
রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা ঐতিহাসিক টাইমস স্কোয়ার এবং এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে (নিউইয়র্ক সিটিতে) অনেক দিন ধরে এক্সপোজার পাওয়ার অপেক্ষায় আছি... এখন আমরা সুযোগ পেয়েছি।
তিনি বলেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই উদ্যোগ  নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিশাল উজ্জ্বল ডিজিটাল বিলবোর্ডে তথ্যচিত্রটি প্রদর্শনের পাশাপাশি ১৫ আগস্ট ‘বিশ্বের কেন্দ্র’ হিসেবে পরিচিত টাইমস স্কোয়ারে জাতীয় শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের এই অনুষ্ঠানের কাভারেজের প্রত্যাশা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, টাইমস স্কোয়ারের মতো জায়গায় বঙ্গবন্ধু এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির উপর নির্মিত তথ্যচিত্রটি বাংলাদেশকে তার বৈশ্বিক ব্র্যান্ডিং উজ্জ্বল করতে সহায়তা করবে।  
ফাহিম নামের একজন প্রবাসী বাংলাদেশী তার এনওয়াই ড্রিম প্রোডাকশনের (মার্কিন ভিত্তিক  কোম্পানি) মাধ্যমে এই উদ্যোগ নিয়েছেন। এক্সিম ব্যাংক এবং আনোয়ার গ্রুপ আর্থিক সহায়তা প্রদান করেছে।
টাইমস স্কোয়ার বছরে আনুমানিক ৫০ মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করে এবং ৪ লাখ ৬০ হাজারেরও বেশি পথচারী ম্যানহাটনের মিডটাউনের মোড় দিয়ে ব্যস্ততম দিনগুলোতে যাতায়াত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat