×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৯৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত এক সপ্তাহে মা-ছেলেসহ ডেঙ্গু রোগে ৭ জন আক্রান্ত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন। আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে ।
আক্রান্ত ব্যক্তিরা হলেন - উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাভলী নাহার(৪৮), ওয়ার্ডবয় আলামিন হোসনে (৩৬), উল্লাপাড়া পৌর শহরের চরকাওয়াক গ্রামের রাজন (৫২), কলেজ পাড়ার ইমতিয়াজ ইমন (১৩), ও তার মা তানিয়া খাতুন (৩২), আনন্দ (৪২), এবং উপজেলার ঘিয়ালা গ্রামের আজিজুল হক (২০)।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আহসানুল হক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত ৭ জনের মধ্যে ৪ জন রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন অপর ২ জন এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকীরা উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।
উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা হ্রাস পেলেও নতুন করে মানুষের মধ্যে ডেঙ্গু রোগের প্রাদুভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat