×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-০৪
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের  সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ফিল্মি স্টাইলে  গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে  নিয়েছে দুবৃত্তরা। শনিবার দুপুরে সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের অদুরে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারিদের ছোড়া  গুলিতে  এক পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।
 সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মশিউর রহমান জানান, শনিবার দুপুর ১২ টার দিকে  আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ  ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিট,সহ বিদেশী বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মটোরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন। ধারনা করা হচ্ছে ঢাকা থেকেই ছিনতাইকারি চক্রটি তাদের  অনুসরন করে সিদ্ধিরগঞ্জের  সানারপাড়ায় তাদের মোটরসাইকেলের গতি রোধ করে ছিনকাইকারিদের মোটর সাইকেল। এসময় ছিনতাইকারিরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে ২৫লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গুলি ছুড়তে ছুড়তে  দ্রুত পালিয়ে যায়।
মসিউর রহমান আরো জানান, ছিনতাইকারি চক্রটিকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করেছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।  তিনি বড় অংকের টাকা বহনের সময় পুলিশের সহায়তা নেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat