×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-১০
  • ৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সাত মাসের মধ্যে প্রথমবারের মতো বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন। তিনি অনুরোধ করেছেন দুই দেশের মধ্যে ‘প্রতিযোগিতা’ যেন ‘সংঘাতে’ পরিণত না হয় সেটা তারা নিশ্চিত করবেন।
মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এই আহবানের সময় বাইডেনের বার্তা ছিল যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায় ‘গতিশীল প্রতিযোগিতামূলক অবস্থান থাকবে এবং ভবিষ্যতে আমাদের এমন কোন পরিস্থিতি না হয় যেখানে আমরা অপ্রত্যাশিত সংঘাতে জড়িয়ে পড়ি।’
গত ফেব্রুয়ারির পর এটিই ছিল বাইডেন-শি’র প্রথম ফোনালাপ। ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বাইডেনের দায়িত্ব গ্রহণের পরপরই দুই নেতা দুই ঘন্টা আলাপ করেন।
ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি ঘটে। ট্রাম্প বিশ্বের এক ও দুই নন্বর অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন। বাইডেন প্রশাসন বহুপাক্ষিকতা এবং ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির অবসান ঘটানোর আহবান জানায় এবং বাণিজ্য শুল্ক বহাল রাখে এবং অন্যান্য বিতর্কিত ক্ষেত্রে বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক পুনরায় কঠোর হয়ে ওঠে।
তবে হোয়াইট হাউস ইঙ্গিত দিয়েছে কূটনৈতিক অচলাবস্থা অসহনীয় এবং বিপদজনক। বৃহস্পতিবারের আহবানে নেতাদের হস্তক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘আমরা কঠোর প্রতিযোগিতাকে স্বাগত জানাই কিন্তু আমরা চাইনা এই প্রতিযোগিতা সংঘাতের দিকে নিয়ে যাক।’ এই আহবানের লক্ষ্য ছিল এমন একটি ভিত্তি স্থাপন করা যাতে সম্পর্কটি ‘দায়িত্বশীলভাবে পরিচালনা’ করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat