×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৩
  • ১১২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, যুব সমাজকে ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিকল্প নেই। তরুণ ও যুব সমাজই উন্নয়নের চালিকা শক্তি । 
আজ ভার্চুয়াল মাধ্যমে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘সিডস ফর দ্য ফিউচার ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক আরো বলেন, শিক্ষার্থীদের আইসিটি মেধা বিকাশে হুয়াওয়ের ‘সিডস ফর দ্য ফিউচার’ ভবিষ্যৎ উপযোগী প্রযুক্তিগত দক্ষতা বিকাশেই নয়, পাশাপাশি একটি ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে  এই খাতে দক্ষ ব্যক্তিদের কাজের সুযোগ করে দিচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের নির্দেশনায় ইতিমধ্যেই প্রায় ১ হাজার ২৩২টি সরকারি সেবা ডিজিটাইজড করা হয়েছে। সরকার ২০২১ সালের মধ্যে আরো প্রায় ৮০০টি পরিষেবা ডিজিটাইজ করার জন্য কাজ করছে। জনগণ যাতে আরো সহজে এবং সাবলীলভাবে সেবা পায় সেজন্য সরকার এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, জাতীয় হেল্পলাইন ৩৩৩ চালু রয়েছে। এই হেল্পলাইন দেশবাসীকে ডিজিটাইজেশন নীতিতে অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।
তিনি বলেন,  স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার একটি জাতীয় ওয়েব পোর্টাল চালু করেছে। এই পোর্টালে ৫১ হাজার ৫১২টিরও বেশি সমন্বিত ওয়েবসাইট রয়েছে যাতে বাংলাদেশের নাগরিকরা পাবলিক অফিস, মন্ত্রণালয় এবং অন্যান্য বিভাগের তথ্য সহজে পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat