×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৪
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র অবাধ মিথ্যাচার ফ্যাসিবাদি মানসিকতার অংশ। বিএনপির শাসনামলে তারাই ফ্যাসিবাদি চর্চা করেছিলো।
আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে সরকারকে ফ্যাসিবাদি বলার আগে বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাহলে দেখতে পাবেন নিজেরাই ফ্যাসিবাদের উত্তরাধিকার বহন করছেন এবং তাদের মাঝে বিরাজ করছে ফ্যাসিবাদি মানসিকতা।’
সরকার নাকি ব্যর্থতা আড়াল করতে দমন-পীড়ন চালাচ্ছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয়, গঠনমূলক সমালোচনাকে সরকার সবসময় স্বাগত জানায়। 
তিনি বলেন, বিএনপি এমন রাজনৈতিক দল, যারা গত তেরো বছরে সরকারের একটি সফলতাও দেখতে পায়নি, শুধু দেখেছে কথিত ব্যর্থতা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল, বিআরটি, ২২টি ফ্লাইওভার,  ২০টির মতে আন্ডারপাসসহ সারাদেশে উন্নয়নমূলক কাজ তাদের চোখে পড়ে না। এসব উন্নয়ন দেখে আসলে বিএনপির গাত্রদাহ হয় বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
আজকে শতভাগ বিদ্যুৎ সারাদেশে পৌঁছেছে, এটাও বিএনপির বিদ্বেষের কারণ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘২ হাজার ২২৭ ডলার মাথাপিছু আয়, এই বিস্ময়কর অগ্রগতি  বিএনপির সহ্য হয় না।’
সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা মনের শান্তি ও স্বস্তি  খোঁজেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেদের ব্যর্থতা চিহ্নিত করার কোন উদ্যোগ বা প্রয়াস চালান না।
কর্মি-সমর্থকদের ধাঁধার মধ্যে রেখে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় বিএনপি, সার্বক্ষণিক সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে অথচ তারা বলে তাদের কথা বলার সুযোগ নাকি কমে আসছে।  তিনি বলেন,  প্রতিদিন তাদের বক্তব্য পত্রিকায়, ইলেকট্রনিক মিডিয়ায় আসছে, সংসদে আসন সংখ্যা অনুযায়ী প্রাপ্ত সময়ের বেশি সময় দেয়া হচ্ছে, তাও বলে কথা বলার সময় নাকি কম দেয়া হচ্ছে! 
কথা বলার সুযোগতো অবারিত ছিলো, বিএনপি মহাসচিব বাইরে চিৎকার করারও প্রয়োজন ছিলো না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব হিসেবে সংসদে গিয়ে কথা বলতে পারতো কিন্তু নির্বাচিত হয়েও সংসদে না গিয়ে ফখরুল সাহেব দ্বিচারিতা করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat