×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে সিরিজ জয় আগেই  নিশ্চিত করেছিলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাই প্রথম জয়ের জন্য মরিয়া ছিলো আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। অবশেষে সিরিজের চতুর্থ ম্যাচে এসে জয়ের দেখা পেল আফগানরা। আজ আফগানিস্তানের যুবারা ১৯ রানে হারিয়েছে বাংলাদেশকে। এই হারের পরও পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। 
সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৬ রানে ও ৩ উইকেটে জয় পেয়েছিলো বাংলাদেশ। তৃতীয় ম্যাচ ১২১ রানে জিতে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। 
সিলেট আন্তর্র্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে  আজ প্রথমে ব্যাট করতে নামে সফরকারী আফগানিস্তান। বিলাল আহমাদের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২১০ রান করে আফগানরা। ৮৮ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৬০ রান করেন বিলাল। এছাড়া সুলেমান আরবজাই ৫২ বলে ৪৩ রান করেন। বাংলাদেশের মহিউদ্দিন তারেক ২টি উইকেট নেন। 
২১১ রানের টার্গেটে শুরুটা ভালই  ছিলো বাংলাদেশের। দুই ওপেনার ৫২ রানের জুটি গড়েন। তবে পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হলে, ১৩০ রানের মধ্যে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। আর সেখানেই দ্রুতই গুটিয়ে যাবার শংকায় পড়ে তারা। তবে আট নম্বরে নামা উইকেটরক্ষক তাহজিবুল ইসলামের ব্যাটিং দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করে। 
দলের জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন তাহজিবুল। কিন্তু শেষ পর্যন্ত টেল-এন্ডারদের সহায়তা না পাওয়ায়, হারের স্বাদ নেয় বাংলাদেশ। ১৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা। ৭৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন তাহজিবুল। 
ম্যাচ সেরা হন আফগানিস্তানের বিলাল। একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ  ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat