×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৮৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-বাংলাদেশ) নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌস তার নাম ভোটার তালিকায় না পাওয়ায় নাম অন্তর্ভুক্ত করার নির্দেশনা এবং নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন।
সে রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
এ ছাড়াও রুল জারি করে আদালত। রুলে মোহাম্মদ হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না-তা জানতে চেয়েছেন আদালত। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ শলিল পাল ও আইনজীবী মো. নূরুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী এটর্নি জেনারেল আশিক রুবায়েত।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-বাংলাদেশ) নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যেখানে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ১টি মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৩৩ জন প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মন্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী। সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন: আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat