×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের আন্তরিকতার কারণেই  সফলভাবে করোনা মোকাবিলা সম্ভব হয়েছে। 
আজ মঙ্গলবার মেহেরপুরে বিশেষ কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
ফরহাদ হোসেন বলেন, বিশ্বের অনেক উন্নত দেশ কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করেছে। সরকারের আন্তরিকতার কারণেই এটা সম্ভব হয়েছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের কাছে সাধারণ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদেশের মানুষ যেন স্বচ্ছন্দে জীবন যাপন করতে পারে সরকার সব সময় সেদিকে লক্ষ্য রাখে। এ জন্যই করোনা পরিস্থিতির মাঝেও সরকার একদিকে যেমন অর্থনৈতিক কর্মকান্ড চালু রেখেছে, অন্যদিকে বিধি-নিষেধের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে। করোনা মোকাবেলার ক্ষেত্রে অনেক দেশই এখন বাংলাদেশকে মডেল হিসেবে বেছে নিয়েছে।  
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্ব অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী বক্তব্য রাখেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat