×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৮
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর (২০২২) জুন মাসের আগেই পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। 
আজ মঙ্গলবার সকালে নড়িয়ার মুলফৎগঞ্জ পদ্মা পাড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালন অনুষ্ঠানে ভার্চুয়ালী অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র অবদান পদ্মা সেতু দৃশ্যমান। পদ্মা সেতু এখন আর কোন স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা।
পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সভাপতিত্বে জন্মদিন পালন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান প্রমুখ।
প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে আয়োজিত মিলাদ, দোয়া ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে নড়িয়া উপজেলা ও সখিপুর থানার সহ¯্রাধিক ইমাম অংশগ্রহণ করেন।
এছাড়াও ভাঙ্গন থেকে রক্ষা পাওয়া ৫০টি জেলে নৌকা সুসজ্জিত হয়ে মুলফৎগঞ্জের পদ্মা পাড়ে জন্মদিন পালন অনুষ্ঠানে যোগদান করে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat