×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের ক্ষমতাসীন দল বুধবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদাকে তাদের নতুন নেতা নির্বাচিত করেছে। এরফলে তিনিই হতে যাচ্ছেন  বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। খবর এএফপি’র।
খবরে বলা হয়, মৃদ-ভাষী মধ্যপন্থী নেতা ফুমিও কিশিদা এবার প্রধানমন্ত্রী ইয়োশিহিত সুগার উত্তরাধিকারী তারো কোনোকে পরাজিত করেন। তবে এ নির্বাচনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। মাত্র এক বছর প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের পর সুগা পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
৬৪ বছর বয়সী এ নেতা আগামী ৪ অক্টোবর পার্লামেন্ট নির্বাচনে জাপানের নতুন প্রধানমন্ত্রী হবেন এবং পরে তিনি দেশের সাধারণ নির্বাচনে তার দলের নেতৃত্ব দেবেন। আগামী নভেম্বর নাগাদ অবশ্যই এ নির্বাচন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat