×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-২৯
  • ৬০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পরমাণু অস্ত্রের হুমকি বা ব্যবহারের বিরুদ্ধে কার্যকর, শর্তহীন ও বৈষম্যহীন পদক্ষেপ গ্রহণের জন্য ভয়াবহ বিপর্যয় সৃষ্টিকারী এই অস্ত্রধারী দেশগুলোর প্রতি জোর দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘বিশ্বকে অবশ্যই পরমাণু অস্ত্র ব্যবহারকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করতে হবে। মানবজাতির কল্যাণে পরমাণু প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে। মঙ্গলবার ৭৬তম ইউএনজিএ’র পাশাপাশি আয়োজিত স্মারক উচ্চ-স্তরের এক অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে তিনি একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. মোমেন পারমাণবিক অস্ত্রের বিষয়ে বাংলাদেশের অবস্থান এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতি সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত করেন। এই অস্ত্র ব্যবহারের বিপজ্জনক পরিণতি স্বীকার করে ড. মোমেন সদস্য রাষ্ট্রগুলোকে অনুৎপাদনশীল অস্ত্র-শস্ত্রের পিছনে অর্থহীন বিনিয়োগ বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে তিনি জলবায়ু পরিবর্তন, এসডিজি এবং শান্তি ও স্থিতিশীলতার মতো সমস্যার সমাধানের জন্য বিশ্বের সীমিত সম্পদ ব্যবহার পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন।   
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে গুটি কয়েক রাষ্ট্রের চিরস্থায়ীভাবে পারমাণবিক অস্ত্র ধারণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ প্রাণঘাতী অস্ত্রের এই চিরস্থায়ী বন্দোবস্ত মানবতার নিরাপত্তা ও সুরক্ষার জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিশ্বকে পারমাণবিক যুদ্ধের কবল থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। এটি পরমাণু নিরস্ত্রীকরণে বাংলাদেশের অঙ্গীকার এবং আনুগত্যের ভিত্তি তৈরি করে।’ 
পররাষ্ট্রমন্ত্রী শান্তিপূর্ণ ও পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করতে বাংলাদেশের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat