×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রের ‘লোক দেখানো’ সংলাপ প্রস্তাবের নিন্দা জানিয়েছেন এবং তিনি তার পরমাণু ক্ষমতাধর দেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ নীতি অব্যাহত রাখায় জো বাইডেনের প্রশাসনকে অভিযুক্ত করেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে একথা বলা হয়। খবর এএফপি’র।
নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে উত্তর কোরিয়া তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগ করবে এমন বিষয়ে কিম ও তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হ্যানয় সম্মেলন ভেঙ্গে যাওয়ার পর থেকেই পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা একেবারে স্থবির হয়ে পড়তে দেখা যাচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র কোন ধরনের শর্ত ছাড়াই যেকোন সময় যেকোন স্থানে উত্তর কোরিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকের প্রস্তাব দিয়ে আসছে। যদিও বলা হয়, আলোচনায় পরমাণু নিরস্ত্রিকরণের চেষ্টা চালানো হবে।
সরকারি রোদং সিনমুন সংবাদপত্র পরিবেশিত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনের প্রতারণা ও শত্রুতাপূর্ণ কর্মকা- এবং তাদের সম্প্রসারিত শত্রুতামূলক নীতির আড়ালে ওয়াশিংটনের সংলাপের এমন প্রস্তাব লোক দেখানো ছাড়া আর কিছুই না। তাই কিম তাদের এমন প্রস্তাবের নিন্দা জানিয়েছেন।
উত্তর কোরিয়ার এক দলীয় পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেয়া এক দীর্ঘ ভাষণে  তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের আওতায় ‘আমাদের বিরুদ্ধে মার্কিন সামরিক হুমকি ও শত্রুতাপূর্ণ নীতির মোটেও কোন পরিবর্তন ঘটেনি বরং আরো জোরদার করা হয়েছে।’
উত্তর কোরিয়া এ সপ্তাহে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর কিমের এমন মন্তব্য প্রকাশ করা হলো। চলতি মাসের গোড়ার দিকে তারা সফলভাবে দূর পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলেও জানায়।
অত্যাধুনিক প্রযুক্তির সর্বশেষ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়াকে একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat