×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-০৯-৩০
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার কমেছে দশমিক ৮৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ১২ শতাংশ, যা আজ কমে হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ ২৬ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ৮৬০ জন। গতকাল ২৮ হাজার ৫৯৯  জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ১৭৮ জন। দেশে এ পর্যন্ত ৯৭ লাখ ৩১ হাজার ২৯১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন। মোট শনাক্তের হার ১৫ দশমিক ৯৯ শতাংশ।   
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৪৬৬ জন। শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ এবং গতকাল এ হার ছিল ৪ দশমিক ৬৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছে ১ জন। গতকাল ৬ জন মারা গিয়েছিল।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মারা গেছে। গতকাল মারা গিয়েছিল ১৭ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ১১ জন ও নারী ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫১০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, সিলেট ও ময়মনসিংহে ৪ জন করে এবং রংপুর বিভাগে ১ জন রয়েছেন ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪২ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat