×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০১
  • ১০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেছেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের কল্যাণ অনুদান খাত হতে অসচ্ছল শিল্পীদের জন্য যে অনুদান দেয়া হয়, তা থেকে ৫ শতাংশ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষণ করা হবে। 
তিনি আজ রাজধানীর বনানীস্থ স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তার বক্তব্যে এ কথা জানান।
ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে ও ‘সুন্দরম’ প্রতিবন্ধী নাট্যপ্রয়াসের সহযোগিতায় ‘প্রতিবন্ধী’ নাট্যকর্মশালার  সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও সঠিক বিকাশে বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এক্ষেত্রে বিশ্বে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন ও রোল মডেলের ভূমিকা পালন করছেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা থিয়েটারের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও ব্রিটিশ কাউন্সিল, ঢাকার হেড অব আর্টস নাহিন ইদ্রিস। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat