×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০৫
  • ১২১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার আজ বাংলাদেশের কাছে ফাইজারের ২.৫ মিলিয়ন ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন হস্তান্তর করেছে। আমেরিকান জনগণের পক্ষ থেকে বাংলাদেশেন জন্য উপহার হিসেবে এসব টিকা পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত মিলার ও ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএইড) এর মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেনস ঢাকায় এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন (ইপিআই) সদরদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক ও ডিরেক্টরেট জেনারেল অব হেল্থ সার্ভিসেস (ডিজিএইচএস)-এর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমের কাছে টিকাগুলো হস্তান্তর করেন।
রাষ্ট্রদূত মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী আরো ২.৫ মিলিয়ন ডোজ ফাইজার ভ্যাকসিন দিতে পেরে আনন্দিত। তিনি বলেন, বাংলাদেশে জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।’
তিনি আরো বলেন, টিকার নিরাপদ ও কার্যকর মজুদ ও ব্যবহার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র বৈশ্বিক কোভ্যাক্স ভ্যাক্সিন উদ্যোগে সহায়তা করতে পেরে গর্বিত।
যুক্তরাষ্ট্রের ও বাংলাদেশী কর্মকর্তারা ইপিআই স্থাপনায় কোভিড-১৯ ভ্যাকসিন সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন। সেখানে ফাইজার টিকাগুলো ২৬টি আল্ট্রা-কোল্ড ফ্রিজারের মধ্যে সংরক্ষণ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুদান হিসেবে ভ্যাকসিন প্রদানের পাশাপাশি সরকারের মহামারি মোকাবেলায় টিকাদান কর্মসূচিতেও সহায়তা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat