×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ১৩৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীসহ সারাদেশের পূজামন্ডপগুলোর পুরোহিত বা ঠাকুর এবং পূজামন্ডপে আগত পূজারিদের জন্য মাস্ক পরিধান অপরিহার্যের পাশপাশি স্বাস্থ্য-বিধি মেনে পূজা-উদযাপনের জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
এতে বলা হয়, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রেখে আগামী ১১ হতে ১৫ অক্টোবর-’২১ পর্যন্ত সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। বৈশ্বিক মহামারি করোনা-ভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাব জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পূজামন্ডপে আরোপিত বিধি-নিষেধ বিশেষ-করে  মাস্ক-পরিধান আবশ্যিকভাবে অনুসরণীয়।  
এছাড়াও যে সকল মন্দিরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে, সেগুলোর  প্রবেশ পথে সাবান পানি দিয়ে হাত ধোয়া কিংবা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। প্রয়াজনে সব-পূজামন্ডপের প্রবেশ পথে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা করতে হবে।
রাজধানীর রামকৃষ্ণ মিশন মন্দির, ঢাকাশ্বেরী জাতীয় মন্দির, জয়কালী মন্দির, রমনা কালী মন্দিরসহ বড়-বড় মন্দিরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চণার  অনুরোধ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিমা বির্সজনের ব্যবস্থা করতে হবে। আযান ও নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামন্ডপগুলোতে পূজা চলাকালে ও বিসর্জনকালে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা এবং উচ্চস্বরে শব্দযন্ত্র ব্যবহারে নিরুৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সকল ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা, মাঙ্গলিক কার্যাদি ও প্রতিমা বিসর্জনসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে প্রতিপালন করা যাবে। এদিকে, একই বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত নির্দেশনা লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রমণ-রোধে স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী এবং পূজামন্ডপ  পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তায়নের জন্যও ধর্ম মন্ত্রণারয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat