×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তর কোরীয় নেতা কিম জং কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য মূলত যুক্তরাষ্ট্র দায়ী বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে কপট  হিসেবে উল্লেখ করেন।
পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার অস্ত্র প্রদর্শনী উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে মঙ্গলবার এ কথা বলা হয়েছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানায়, ‘আত্মরক্ষা ২০২১’ নামক প্রদর্শনী উদ্বোধনকালে কিম তার ভাষণে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
এদিকে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম প্রদর্শনীতে বিশাল আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিম) সামনে দাঁড়িয়ে আছেন। এটি গত বছরের সামরিক প্যারেডে প্রথম প্রদর্শিত হয়।  
উত্তর কোরিয়া সম্প্রতি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এবং ট্রেন থেকে অস্ত্রের উৎক্ষেপণ করে। একে তারা হাইপারসনিক যুদ্ধ বোমা হিসেবে উল্লেখ করে।
নিষিদ্ধ পরমাণু অস্ত্র এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তরকোরিয়ার ওপর একাধিক আন্তর্জাতিক অবরোধ আরোপ করা হয়েছে।
এদিকে বাইডেন প্রশাসন বারবার বলেছে, পিয়ংইয়ংয়ের প্রতি তাদের কোন শত্রুতা নেই। কিন্তু কিম বলেছেন, আমি খুব কৌতুহলী, কোন লোক কিংবা কোন দেশ আছে যে এ কথা বিশ্বাস করে।
কেসিএনএন তার উদ্ধৃতি দিয়ে আরো জানায়, তারা যে শত্রু নয়, তাদের আচরণে এ কথা বিশ্বাসের কোন ভিত্তি নেই।
তিনি আরো বলেন, উত্তর কোরিয়ার এসব অস্ত্র আত্মরক্ষার জন্য। কোন বিশেষ দেশকে লক্ষ্য করে নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat