×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১২
  • ৭৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক উৎসবে অংশগ্রহণ বাঙালির চিরায়ত ঐতিহ্য। দেশ ও জাতির সকল প্রয়োজনে অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি আমাদের ঐক্যবদ্ধ রেখেছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ।
আজ মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় দুর্গাপূজা ২০২১ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, দূর্গাপূজা বাংলার হাজার বছরের চলমান ও বহমান উৎসব। এর আনন্দ আমাদের সকলের। এর সাথে আমাদের সংস্কৃতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এটি বাঙ্গালির অসাম্প্রদায়িক নিদর্শন।
তিনি বলেন, আজ উৎসবের কমতি থাকলেও আনন্দের কমতি নেই। আয়োজনের কমতি থাকলেও উপস্থিতির কমতি নেই। এটাই হলো আমাদের বিশেষত্ব। বাংলার মানুষ সকল অনন্দে অংশগ্রহণ করে। মুসলিমদের ঈদের উৎসবে হিন্দুরা পারিবারিক ও সামাজিকভাবে অংশগ্রহণ করে। এটাই আমাদের গৌরব।
বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এটি একটি গণতান্ত্রিক রাজনিতিক দল। অওয়ামী লীগ প্রগতিশীল চিন্তা চেতনায় সমৃদ্ধ চলমান বিশ্বের সাথে বিজ্ঞান ভিত্তিক রাজনৈতিক দল। 
বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা বাংলাদেশের সংস্কৃতি ও সকল ধর্মের মানুষকে নিয়ে  এমন এক বাংলাদেশ করতে চাই যা হবে উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়ার, কিন্তু তিনি তাঁর স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। তাঁর সূযোগ্য সন্তান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অনেক লড়াই সংগ্রামের পর বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। বিশ্বের উন্নত দেশ থেকে শুরু করে বিশ্ব সভায় শেখ হাসিনা আজ সম্মানিত হয়েছেন এবং তাঁকে পুরষ্কৃত করা হয়েছে, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে বড় করে তুলেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা তাঁর সকল অর্জন বাংলার মানুষের জন্য উৎসর্গ করেছেন। শেখ হাসিনা আপনাদের সাথে আছেন, বাংলার মানুষের সাথে আছেন। শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি অসাম্প্রদায়িক দেশ গড়বো।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা নির্মল গোস্বামী, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি,  মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat