×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কোভিড-১৯ ব্যবস্থাপনায় ‘ব্যাপক সাফল্য’ অর্জন করেছে। আগামী দিনগুলোতে তার দেশ ঢাকাকে আরো সহায়তা দেবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে ‘ডিসিএবি টক’ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।নাওকি বলেন, ‘এটি বাংলাদেশ সরকার ও তার জনগণের একটি বড় ধরনের অর্জন এবং প্রয়াস।’
জাপান এ পর্যন্ত বাংলাদেশকে ৩ মিলিয়ন ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন প্রদান করেছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশে কার্যকরভাবে টিকাগুলো ব্যবহৃত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।তিনি আরো বলেন, জাপান আগামী নভেম্বর মাসে কোভ্যাক্স কাঠামোর আওতায় বাংলাদেশকে আরো কোভিড-১৯ ভ্যাকসিন পাঠাবে। রাষ্ট্রদূত আরো বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহনকারী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার জন্য জাপান মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে।  তিনি বলেন, তবে মিয়ানমারে পরিস্থিতিতে কোন দিকে যাচ্ছে তা অনুমান করা কঠিন।তিনি আরো বলেন, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরো চাপ বাড়াতে হবে। ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আশা প্রকাশ করেন, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে জাপানের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট (এফডিআই) প্রবাহ আরো বৃদ্ধি পাবে।রাষ্ট্রদূত আরো বলেন, জাপান সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে। টোকিও আগামী নভেম্বর মাসে বাংলাদেশ কোস্ট কার্ডকে কয়েকটি টহল নৌযান প্রদান করবে। তিনি বলেন, টোকিও ঢাকার সাথে আরো বাস্তবসম্মত সহযোগিতা গড়ে তোলার প্রয়াস জোরদার করবে। নাওকি আরো বলেন, জাপান বাংলাদেশে বড় ধরনের অবকাঠামো উন্নয়নে অবদান রেখে যাচ্ছে যা পাঁচ বছরের মধ্যে বড় ধরনের পরিবর্তন ঘটাবে। ডিসিএবি সভাপতি পান্থ রহমান ও সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিনও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat