×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে, যারা ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিশীল করতে চায় তাদের কঠোর হাতে দমন করা হবে।
তিনি বলেন, কুমিল্লায় মন্দিরে দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের লোক পবিত্র কোরআন শরিফ রেখেছিল, এ কথা কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য। যারা দেশের উন্নয়ন-অগ্রগতিতে ঈর্ষাণি¦ত হয়ে সেই বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ সময় হানিফ বলেন, সরকার ইতিমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে।
মাহবুব উল আলম হানিফ আজ সকালে কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট দলীয় কার্যালয়ে কুষ্টিয়া পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে পরিচিতি সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের এ জবাবে এ কথা বলেন।
পরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ স ম আখতারুজ্জামান মাসুমের সভাপতিত্বে পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, আজকে বাংলাদেশ উন্নত বাংলাদেশের তালিকায়। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই টানেল, ঢাকা মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটাইলাইট স্থাপন করে স্বয়ং সম্পুর্ণ বাংলাদেশ।
তিনি দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা যার-যার এলাকায় সজাগ থাকবেন। কোন ভাবেই কেউ যাতে সাম্প্রদায়িক উসকানি দিতে না পারে সে জন্য সচেতন থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat