×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ১২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে সকল অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সরকার অভিবাসন সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগিদের পাশাপাশি অংশীজনদের সাথে নিয়ে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন করতে চায় উল্লেখ করে তিনি বলেন,‘প্রবাসী কর্মীদের সমস্যা-সমাধানে আমাদেরকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে’।
ইমরান  আহমদ আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ‘ কোবিড-১৯ উত্তর বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন ঃ একটি বিশ্লেষণ ও সামনের পথ’ শীর্ষক সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঞ্চালনায় এ সভায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোঃ হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যূরোর মহাপরিচালক মোঃ শহীদুল আলম, আইওএম- বাংলাদেশ’র চীফ অফ মিশন গিওরগি গিগারিও এবং আইএলও’র লেটেসিয়া ওইবেল প্রমুখ বক্তৃতা করেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, সরকার বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক ভাবে পুনর্বাসন করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসী কর্মীদের প্রতি সরকার আন্তরিক এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী কর্মীদের জন্য রাজধানীর ভাটারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টার স্থাপনেরব উদ্যোগ নেয়া হচ্ছে।
সভায় অভিবাসন সংশ্লিষ্ট অংশীজন হিসেবে আইএলও, আইওএম, ওকাপ, রামরু, আইসিএমপিডি ও বিএনএসকে’র পক্ষ থেকে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন সংক্রান্ত পেপার উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat