×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৫
  • ৭৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

যুক্তরাজ্যের লে-অন-সিতে অবস্থিত স্থানীয় একটি চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ সংসদ সদস্য ডেভিড অ্যামেস নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে তার কার্যালয় ও পুলিশ সূত্রে জানিয়েছিল অ্যামেসকে একাধিকবার ছুরিকাঘাত করে হামলাকারী। এই ঘটনায় এক সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, লে-অন-সি’র বেলফায়ার মেথোডিস্ট চার্চে তিনি হামলার শিকার হন।
বিবিসি জানায়, ক্ষমতাসীন কনজারভেটিভ দলের অভিজ্ঞ এই রাজনীতিবিদ ১৯৯৭ সাল থেকে এসেক্সের সাউথহেন্ড ওয়েস্টের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এসেক্স পুলিশ জানায় লে-অন-সি’র ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আমরা এই ছুরিকাঘাতের খবর পাই। কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat