×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৬
  • ৭৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলরাউন্ডার  সাকিব আল হাসান এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা বোলার হবে বলে  ভবিষ্যদ্বাণী করেছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েৎজার। আগামীকাল থেকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু  হচ্ছে  টি-টোয়েন্টি  বিশ্বকাপের সপ্তম আসর।

কাল ক্রিকেটের তৃতীয় বৃহত্তম আসর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর প্রথম দিনই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে কোয়েৎজারের দল স্কটল্যান্ড। 
বিশ্বকাপকে সামনে রেখে প্রতিদিনই ক্যাম্পেন কুল নামে একটি ভার্চুয়াল আড্ডা চলছে। আজ পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকা এবং ওমানের অধিনায়ক জিসান মাকসুদের সাথে যোগ দিয়েছিলেন কোয়েটজার। 
সাবেক আইরিশ ক্রিকেটার এবং ধারাভাষ্যকার নিল ও’ব্রায়েনের আয়োজনে অধিনায়করা অনুষ্ঠানে নিজেদের অিভিমত  তুলে ধরেন।
এক পর্যায়ে উপস্থিত চার অধিনায়কের কাছে এই বিশ্বকাপে কে সেরা ব্যাটার এবং বোলার হতে চলেছে সেটি জানতে চান ও’ব্রায়ান। প্রথমে কোয়েৎজারের পালা এলে  তিনি বলেন, বাবর আজমকে সম্ভাব্য সেরা ব্যাটার এবং সাকিব সেরা বোলার হতে যাচ্ছেন।
কোয়েৎজার এটিও স্বীকার করেছেন, টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাকিব আল হাসানের মুখোমুখি হওয়া তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে।
ওমানের অধিনায়কও ব্যাটার হিসেবে বাবরকে বেছে নেন। তবে কোন নির্দিষ্ট বোলারকে নির্বাচন করেননি তিনি।  
শ্রীলংকার অধিনায়কের মতে, আসরের সেরা ব্যাটার হতে পারেন ভারতের রোহিত শর্মা। আর বোলার হিসেবে আফগানিস্তানের রশিদ খানকে বাছাই করেন তিনি। 
আর বাবর মনে করেন, সেরা ব্যাটার হবে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। আর সেরা বোলার হিসেবে সতীর্থ হাসান আলিকে নির্বাচন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat