×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ১০৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বৃহত্তম তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ায় শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, সৌদি আরবের সীমান্তের উত্তরে কুয়েতের পারস্য উপসাগরীয় উপকূলবর্তী কুয়েতের বৃহত্তম তেল শোধনাগার মিনা আল আহমাদিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার কয়েকজন কর্মী আহত হয়েছেন, তবে কোনো প্রাণহানি হয়নি।
ওই তেল শোধনাগারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে তারা। কেএনপিসি জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বেশ কয়েকজনকে এরপর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়।
মিনা আল আহমাদি কুয়েতের সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন কুয়েতের অভ্যন্তরীণ বাজারে ২৫ হাজার ব্যারেল পরিশোধিত জ্বালানি সরবরাহ করে আসছিল এই শোধনাগারটি। সম্প্রতি এটির উৎপাদনক্ষমতা বাড়িয়ে ৩ লাখ ৪৬ হাজার ব্যারেলে উন্নীত করা হয়েছে।
এর আগে ২০০০ সালের জুনে গ্যাস লিক হয়ে মিনা আল আহমাদি শোধনাগারে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। সে সময় কমপক্ষে চারজন নিহত এবং আরও ডজনখানেক মানুষ আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat