×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। অসাম্প্রদায়িক   চেতনার সকল মানুষকে এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, এদের প্রতিহত করতে হবে। 
তিনি বলেন, ‘অসাম্প্রদায়িক চেতনাকে ধারন করে সম্প্রীতির বন্ধনে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের জন্ম। সেই সময় যারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বিরোধীতা করেছিল আজও তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। শুধু তাই নয়, বহির্বিশ্বে ও দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। প্রধানমন্ত্রী যখন দেশের মানুষকে দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের করে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে যাচ্ছেন এবং বিশ্বের দেশগুলো যখন বাংলাদেশের প্রশংসা করছে ঠিক তখনই ধর্মব্যবসায়ীরা  সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য দেশের বিভিন্ন স্থানে হামলা-ভাংচুর চালাচ্ছে।’ 
বদরুল ইসলাম শোয়েব আজ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিসার পরিষদ আয়োজিত শেখ রাসেল দিবস ও শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, নিষ্পাপ শেখ রাসেল অবিকশিত এক সম্ভাবনার নাম। তিনি বেঁচে থাকলে বঙ্গবন্ধুর মতো একজন দুরদর্শি ও আদর্শিক নেতা পেতাম। 
পরিষদের সভাপতি কৃষিবিদ আনিসুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিনের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক সাজিদুল ইসলামসহ অন্যান্য উধর্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat