×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ৯৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি-সংগৃহীত

শুক্রবার ফের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডে। মাদক-কাণ্ডে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শেষ হল প্রায় চার ঘণ্টা পর।সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে খবর, শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যার হোয়াটসঅ্যাপ কথোপকথনের ভিত্তিতেই প্রশ্ন করা হয়েছে। সমীর ওয়াংখেড়ের দফতরের বাইরে বসে থাকতে দেখা গিয়েছিল চাঙ্কি পাণ্ডেকে। সেখানেই অনন্যার দাবি, গাঁজা যে কোনও প্রকার মাদক, তা তিনি জানতেন না। একইসঙ্গে তিনি বলেছেন, ‘মজা করে’ যে কথোপকথন হয়েছে, তা এক বছরের পুরনো।
বৃহস্পতিবার প্রশ্নোত্তরের পালা মেটার পরে জানা গিয়েছিল— এনসিবি-র হাতে আসা একটি কথোপকথনে আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার আশ্বাসও দিয়েছেন অনন্যা। ওই কথোপকথনে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি ব্যবস্থা করব।’ যদিও এনসিবি জানিয়েছে, অনন্যার বিরুদ্ধে গাঁজা সংগ্রহ বা সরবরাহের কোনও প্রমাণ এখনও হাতে পায়নি তারা। অনন্যাও পাল্টা দাবি করেছেন, নিছক রসিকতা করতেই ওই সব কথা বলেছিলেন তিনি।
শুক্রবার জানা যায়, আরিয়ানকে গাঁজার জোগান দেওয়ার কথা অস্বীকার করেছেন অনন্যা। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কখনওই কোনও প্রকার মাদক সেবন করেননি তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat