×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২২
  • ১১১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল শুরু হতে যাওয়া  সুপার টুয়েলভে আগামী রোববার  এবারের  আসরের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে লড়বে দুই চিরপ্রতিনদ্বন্দি ভারত ও পাকিস্তান। ঐ ম্যাচকে ঘিরে উন্মাদনা আকাশ ছোয়া। অনেকেই ভারতকে এগিয়ে রাখছেন, অনেকেই পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগের মতে, ঐ ম্যাচে ভারতকে হারাতে পারলেই বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে পাকিস্তান। যদি ঐ ম্যাচে ভারতের কাছে হারে তবে সেমিতে উঠতে পারবে না পাকিস্তান। 
বিশ্বকাপের মঞ্চে কখনই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ১২ বার খেলে সবকটিতেই হেরেছে পাকিস্তান। সাতবার ওয়ানডেতে, পাঁচবার টি-টোয়েন্টিতে। তবে এবার ইতিহাস পাল্টাতে মরিয়া পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ভারতের বিপক্ষে  ম্যাচের আগেই বাবর বলেন, এবার ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় সুনিশ্চিত। আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আমি বলবো আমরাই জিততে যাচ্ছি।’ 
তবে হগ মনে করেন, ভারতের বিপক্ষে ম্যাচের উপর পাকিস্তানের সেমিফাইনাল নির্ভর করছে। তিনি বলেন, ‘পাকিস্তান যদি নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে যায় তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার আগে খুব বেশি সময় পাবে না তারা। পাকিস্তান পরের রাউন্ডে যেতে পারবে কি-না সেটা এখানেই নির্ধারিত হবে। পাকিস্তান যদি প্রথম ম্যাচেই হেরে যায়, আমার মনে হয় না পরের রাউন্ডে যেতে পারবে। তখন ভারত পরের রাউন্ডে যাবে।  কি হয় সেটিই এখন দেখতে হবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলবে কারা সেটিও বলে দিয়েছেন হগ। তার মতে, ভারতের কাছে হেরে গেলে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে না। আর পাকিস্তানের কাছে হারলেও, পাকদের নিয়ে সেমিতে খেলবে ভারত। 
তিনি বলেন, ‘গ্রুপ-১ থেকে সেমিফাইনালে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। আর পাকিস্তান যদি ভারতকে হারাতে পারে, তাহলে গ্রুপ-২ থেকে সেমিতে যাবে ভারত ও পাকিস্তান।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat