×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১০-২৪
  • ১০৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘বি’ ইউনিট ‘মানবিক বিভাগ’ এর ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে।
সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে সুশৃংখল পরিবেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও জিএসটি গুচ্ছভুক্ত বিশ^বিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা টেকনিক্যাল কমিটির আহবায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর সকাল ১০টায় কেন্দ্র প্রধানদের কাছে ভর্তি পরীক্ষার প্রশ্ন, ওএমআরসহ অন্যান্য সামগ্রী হস্তান্তর করেন এবং বেলা ১২টায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ^বিদ্যালয় ক্যাম্পাসস্থ ২টি কেন্দ্রে ২ হাজার ৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া এই পরীক্ষায় পক্ষাঘাতগ্রস্থ মেহেদি হাসান ও দৃষ্টি প্রতিবন্ধি উৎস সিদ্দিকী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat