×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৪৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় ১ ডিসেম্বরকে ‘জাতীয় মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণা ও পালনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
 কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় পূর্ববর্তী বৈঠকের সুপারিশসমূহের বাস্তবায়ন ও মুন সিনেমা হলের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এছাড়া চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত ‘জয় বাংলা’ টাওয়ার ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের নিকট হস্তান্তরের কার্যক্রম বিষয়ক আলোচনা করা হয়।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার স্থান ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যান্য স্থানগুলোকে সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় সম্প্রতি সরকারের উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতি-বঞ্চিত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বিষয়টি সহানুভুতির সহিত বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
চলতি বছরের ৩১ ডিসেম্বরের মাঝে চট্টগ্রামের আগ্রবাদে অবস্থিত ‘জয় বাংলা’ টাওয়ার ও ‘টাওয়ার ৭১’ কল্যাণ ট্রাস্টের নিকট হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন হবে বলে কমিটিকে জানানো হয়।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ নির্মানে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করার লক্ষ্যে  কমিটির সদস্য কাজী ফিরোজ রশিদকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়। মুন সিনেমা হলের সাথে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের বিদ্যমান চুক্তি অনুৃযায়ী কাজের অগ্রগতি হচ্ছে কি-না তা পরিদর্শন করে পরবর্তী করণীয় নির্ধারণে সুপারিশসহ প্রতিবেদন জমাদানে  কাজী ফিরোজ রশীদকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বিভিন্ন সংস্থা প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat