×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ খনিজ ও জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই-আড়াই বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এছাড়া বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী। সরকার চট্টগ্রাম নগরে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচ দিয়ে লাইন নিতে প্রকল্প হাতে নিয়েছে। শহরের সবধরনের সংযোগ লাইন মাটির নিচে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ নিয়ে সরকার কাজ করছে। ভবিষ্যতে শহরে যত্রতত্র ঝুলন্ত তার দেখা যাবে না। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাসহ দেশের সব বড় শহরে এ কাজ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। 
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু’র মোহনা হলে রিয়েল অ্যাস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর সামশুল আল আমিন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ, চট্টগ্রাম রিজিওনের সভাপতি আব্দুল কয়্যুম চৌধুরী।  
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, দেশের একমাত্র তেল শোধনাগারকে আধুনিকীকরণের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। প্রায় ১৬০ কিলোমিটার গভীর সমুদ্রে পাইপলাইন বসানো হচ্ছে। এতে গভীর সমুদ্রে অবস্থান করা বড় জাহাজ থেকে মাত্র ১২ ঘণ্টায় সহজে তেল খালাস  হবে। ফলে তেলের দামে প্রতি বছরে প্রায় ১ হাজার কোটি টাকা সাশ্রয় হবে।  এসময় পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে। মুজিবর্ষে দেশের সব এলাকা শতভাগ বিদ্যুতের আওতায় আসছে। 
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে নগরের হোটেল রেডিসন ব্লু’তে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১ এ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat