×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইয়েমেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মরিব নগরীর কাছে মধ্য জুন থেকে প্রায় ১৫ হাজার ইয়েমেনি হুতি যোদ্ধা নিহত হয়েছে। বিগত সাত বছর ধরে যুদ্ধ চলাকালে তাদের হতাহতের সংখ্যা স্বীকার করা একটি বিরল ঘটনা। বৃহস্পতিবার বিদ্রোহীদের ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বিদ্রোহী পরিচালিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘মরিবের কাছে মধ্য জুন থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের  বিমান হামলা ও যুদ্ধে ১৪ হাজার ৭শ’ হুতি যোদ্ধা নিহত হয়েছে।’
একই দপ্তরের আরেক কর্মকর্তা নিহতের এ সংখ্যার খবর নিশ্চিত করেছেন।
মরিব নগরী হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সরকারের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। নগরীটি ইয়েমেনের তেল সমৃদ্ধ উত্তরাঞ্চলে অবস্থিত এবং কৌশলগত দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গত বছর নগরীটি দখল করে নেয়।
আলোচনার কারণে এ লড়াই বার বার স্থগিত করা হলেও বিদ্রোহীরা গত ফেব্রুয়ারিতে ফের তাদের হামলা শুরু করে। গত জুনে সেখানে ব্যাপক হামলা চালানো হয়। সেপ্টেম্বরে সেখানে আবারো ব্যাপক অভিযান চালানো হয়।
ইয়েমেন সরকারের পক্ষে ২০১৫ সালে হস্তক্ষেপ করা সৌদি নেতৃত্বাধীন জোট গত ১১ অক্টোবর থেকে প্রায় প্রতিদিন মরিবে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সেখানে তাদের এসব বিমান হামলায় প্রায় তিন হাজার ৮শ’ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানানো হলেও এএফপি নিরপেক্ষভাবে তা যাচাই করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat