×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সকল সংসদ সদস্যের সহযোগিতায় পার্লামেন্ট মেম্বারস ক্লাব এগিয়ে যাবে।তিনি আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের বার্ষিক সাধারণ সভা উপলক্ষ্যে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 কোভিড পরিস্থিতি থেকে উত্তরণের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আরো বড় পরিসরে সংসদ সদস্যদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের মাধ্যমে পার্লামেন্ট মেম্বারস ক্লাব ভবিষ্যতে আরও গতিশীল হবে বলে  আশাবাদ ব্যক্ত করেন স্পিকার।  
এর আগে জাতীয় সংসদের চিফ হুইপ ও পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে পার্লামেন্ট মেম্বারস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলামের সঞ্চালনায় এ সভায় ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংসদ সদস্য মমতাজ বেগম এবং জুনাইদ আহমেদ পলক এমপিসহ অন্যান্য শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat