×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ১০০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী মেডিক্যাল কলেজে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন রোববার ওই কর্নারের উদ্বোধন করেন।
এসময় নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম শাহের সভাপতিত্বে বক্তৃতা দেন রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. রোস্তম আলী আহমেদ, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ডা.মজিবুল হাসান চৌধুরী শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মজিদ প্রমুখ।
নীলফামারী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম শাহ বলেন, ‘মুজিববর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে নীলফামারী মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলায় মুজিব কর্নার চালু করা হলো। ওই কর্নারে অবসর সময়ে শিক্ষার্থীরা জাতির জনক বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবেন।
রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজাররার অধ্যাপক ডা. রোস্তম আলী আহমেদ জানান, রাজশাহী মেক্যিাল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও নাসিং ইন্সিটিটিউট পরিদর্শনে এসে নীলফামারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে কলেজ ভবনে মুজিব কর্নারের উদ্বোধন করেন উপাচার্য্য অধ্যাপক ডা. এজেডএম মোস্তাক হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat