×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২১
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোবাইল কোম্পানি বাংলালিংক এবং যমুনা অয়েল কোম্পানি তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ৩ কোটি ১৩ লাখ টাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে। 
আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে কোম্পানি দু’টির প্রতিনিধিগণ নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরে তাদের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
বাংলালিংকের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের প্রধান মনজুলা মোর্শেদ এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের কোম্পানির গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ১ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ১৬২ টাকা এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এর মার্কেটিং বিভাগের জিএম মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এক কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৭২ টাকার চেক প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী দেশী-বিদেশী কোম্পানি ও প্রতিষ্ঠানের বছর শেষে মোট লাভের ৫ ভাগের এক-দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার বিধান রয়েছে। আজ পর্যন্ত ১২০টি দেশী-বিদেশী এবং বহুজাতিক কোম্পানি ও প্রতিষ্ঠান  প্রায় ৬’শ ১৩ কোটি টাকা জমা দিয়েছে।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat