×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৯৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জের ভুলতায় হাসেম ফুড লি: এর অগ্নি দুর্ঘটনায় নিহত ভোলার ৪ জন শ্রমিকের পরিবারের মাঝে আজ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন হতে বরাদ্দকৃত প্রত্যেক পরিবারকে ২ লাখ করে মোট ৮ লাখ টাকার চেক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসন এবং বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজিত হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর’র উপমহাপরিদর্শক মো: ইউসুফ আলী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রাজিব আহমেদ, গণপুর্ত বিভাগের নির্বাহী প্রেকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মো: দোস্ত মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়নগঞ্জের হাসেম ফুড লি: এ ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় মোট ৫২ জন শ্রমিক প্রাণ হারায় । এর মধ্যে ভোলার চরফ্যাশনে ৪ শ্রমিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat