×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৮৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দুই নতুন মুখ নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
দুই নতুন মুখ ডান-হাতি মিডল-অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয় ও ডান-হাতি পেসার রেজাউর রহমান রাজা। 
প্রথম শ্রেনির ক্রিকেটে ৬ ম্যাচের ১০ ইনিংসে ২টি সেঞ্চুরি ও ১টি হাফ-সেঞ্চুরিতে ৪৬০ রান করেছেন ২১ বছর বয়সী জয়। চলমান জাতীয় লিগে চিটাগং বিভাগের হয়ে প্রথম ম্যাচে জোড়া ডাক মারলেও, পরের দুই ম্যাচের তিন ইনিংসে দু’টি সেঞ্চুরি করেছেন জয়। ১১২ ও ১২১ রানের ইনিংস খেলেন তিনি। 
আর ১০টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৩টি উইকেট রয়েছে ২২ বছর বয়সী রাজার। দু’বার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। চলমান জাতীয় লিগে ৩ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন সিলেট বিভাগের এই পেসার। 
দুই নতুন মুখ ছাড়াও স্কোয়াডে রয়েছেন এখনও জাতীয় দলের হয়ে খেলা ইয়াসির আলি রাব্বি। এর আগেও টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন ডানহাতি এই মিডল-অর্ডার ব্যাটার।
সাকিব আল হাসানকেও স্কোয়াডে রাখা হয়েছে। তবে তার খেলা নির্ভর করছে ফিটনেসের ওপর। 
পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ডানহাতের ইনজুরিতে পড়েন পেসার তাসকিন আহমেদ। ইনজুরির কারনে প্রথম টেস্টের দলে রাখা হয়নি তাকে। 
আগামী ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ৪ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজটি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। 
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল :  মোমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর ম্যাচ খেলা নির্ভর করবে)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat