×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৩
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন নরসিংদী জেলা আইনজীবী সমিতির নব নির্মিত ‘এ্যাডভোকেট এম.এ. মজিদ সম্প্রসারিত ভবনের’ উদ্বোধন করেছেন।
তিনি সোমবার সন্ধ্যায় নরসিংদী জেলা আইনজীবী সমিতির কার্যালয় চত্বর প্রাঙ্গণে নব নির্মিত এ ভবনের উদ্বোধন করেন। শিল্পমন্ত্রীর পিতা বিশিষ্ট আইনজীবী এবং ঢাকা বারের সাবেক প্রেসিডেন্ট এ্যাডভোকেট এম.এ মজিদের নামে ভবনটির নামকরণ করা হয়েছে।
ভবনটি উদ্বোধনের সময় নরসিংদী জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন নেছা, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীম আহমেদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লাা সাইফুল আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূইয়া এবং সম্পাদক মোঃ শহীদুল্লাাহ মিয়াসহ নরসিংদী জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  এছাড়া শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ, ছোট ভাই খাইরুল মজিদ মাহমুদ চন্দন এবং ফখরুল মজিদ মাহমুদ কিরন এবং ছোট বোন শেলী মাহমুদসহ প্রয়াত এম.এ মজিদ পরিবারের অন্যান্য সদস্য এ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat