×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ৯২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন দূর্গানগর ইউপি নির্বাচনে মঙ্গলবার সন্ধায় রাজমান বাজারে স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম তারেক অটো রিক্সা প্রতিক নিয়ে এক নির্বাচনী গণসংযোগ কারেন। এসময় তিনি বলেন
উপজেলার দূর্গানগর ইউনিয়ন একটি অবহেলিত ইউনিয়ন । অধিকাংশ গ্রাম এলাকার মানুষ বন্যা মৌসুমে প্রায় তিন মাস পানিতে ভাসে। নেই কোনো পাকা সড়ক। কাচা নিমজ্জিত রাস্তায় চলে না কোনো যানবাহন। ঔ ইউনিয়নের একাংশ এখনও মান্দাতার আমলেই পড়ে আছে।
যোগাযোগ ব্যবস্থার বালাই নাই, যোগাযোগের জন্য রাস্তা আছে কিন্তু যোগাযোগ ব্যবস্থা নেই। যেমন রাজমান বাজার হইতে রাজমান, রাজমান দহপাড়া, ডুবডাঙ্গা, সাতবিলা ও চরসাতবিলার মেঠোপথে যানবাহন তো দুরের কথা ভ্যান রিক্সা কিংবা মোটরসাইকেল নিয়ে যাতায়াত করা কঠিন। এদিকে বর্ষা মৌসুমে নৌকা ছাড়া যাতায়াত করা যায়না।
ইউনিয়নের সিমান্তবর্তী এলাকা হওয়ায় বিগত চেয়ারম্যানরা ঔ দুর্গম এলাকায় উন্নয়ন মূলক কাজ করনি। ইউনিয়ন বাসি আমাকে অটো রিক্সা প্রতিকে ভোট দিয়ে অবহেলিত এলাকার উন্নয়ন করার সুযোগ দিন।

এই ইউনিয়নের জনগণ আমাকে অটো রিক্সা প্রতিকে ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করলে, আমি দূর্গানগর ইউনিয়নকে শিক্ষা ও যোগাযোগের উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক নান্দনিক ইউনিয়ন উপহার দেবো। উল্লাপাড়ায় দূর্গানগর ইউনিয়নে স্বতন্ত্র থেকে চেয়ারম্যান পদে অটোরিক্সা নিয়ে গণসংযোগ করলেন তারেকুল ইসলাম তারেক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat