×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৪
  • ১০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংক সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সহায়তা হিসেবে ৫০ লাখ টাকা অনুদান প্রদান করেছে। 
এ উপলক্ষে ডিএমপি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, বিএমপি (বার)-এর কাছে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
এই আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে সিটি ব্যাংকের এই অনুদান গোয়েন্দা বিভাগের বিদ্যমান সরকারী কাঠামোর উন্নয়ন ঘটাবে এবং মহানগরের সার্বিক নিরাপত্তা জোরদার করবে। ভবিষ্যতে সিটি ব্যাংককে নিয়ে ডিএমপি রাষ্ট্র ও সমাজের উন্নয়নের জন্য আরও কাজ করবে।’ 
সিটি ব্যাংকের এই সহযোগিতার জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, ‘সমাজের কল্যাণে সিটি ব্যাংক সবসময় জনসেবামূলক কাজ করে থাকে। ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে এই অনুদান দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’
এ সময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেসন্স) কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিক, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন এন্ড ডিবি) মো. মাহবুব আলম সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat