×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদ স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে বাংলাদেশের উত্তরণে ঐতিহাসিক প্রস্তাব গ্রহণ করেছে।
প্রস্তাব গ্রহণের পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায় এক টুইট বার্তায় এ কথা জানিয়ে বলেন, আমাদের স্বাধীনতার ৫০তম বার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে।  
নিউইয়র্ক থেকে টুইটার বার্তায় তিনি আরো বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ এবং জাতীয় আকাক্সক্ষার পরিপূর্ণতা।
জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষষদ বাংলাদেশ, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক ও নেপালকে এলডিসি’র কাতার থেকে উত্তরণে প্রস্তাব গ্রহণ করেছে।
জাতিসংঘ বলেছে, পাঁচ বছরের প্রস্তুতিমূলক সময়ের পর স্বল্পোন্নত দেশের কাতার থেকে এই তিন দেশের উত্তরণ ঘটবে। সাধারণত প্রস্তুতির জন্যে তিন বছরের সময় দেয়া হয়। কিন্তু, কোভিড-১৯ এর কারণে আর্থ-সামাজিক ক্ষতির কারণে প্রস্তুতির এ সময় বাড়িয়ে দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat