×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৫
  • ৮৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলাম হত্যা মামলার রায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
যাবজ্জীবনপ্রাপ্তরা হচ্ছে এসএম হিরন খান, আমির হোসেন, জাকির হোসেন ও মোহাম্মদ সিরাজ। 
আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা ইমরোজ ক্ষণিকা এ রায় ঘোষণা করেন। 
রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের নির্দেশ দেয়া হয়।
রায় ঘোষণার সময় আসামি এসএম হিরন খান, আমির হোসেন ও জাকির হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়। অপর আসামি মোহাম্মদ সিরাজ পলাতক। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 
২০১০ সালের ৩ জুন রাজধানীর খিলক্ষেত এলাকায় শহিদুল ইসলামকে হত্যা করা হয়। এঘটনায় খিলক্ষেত থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat