×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশ সরকার মঙ্গলবার থেকে নতুন করে কোভিড নিয়ম-কানুন চালু করছে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবেলায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা বাড়ি থেকে অফিস করার নিয়ম এখনই চালু করা হচ্ছে না।
ব্রিটেনে আসা সকল ভ্রমণকারীকে পিসিআর টেস্ট করতে হবে এবং করোনার রিপোর্ট নেগেটিভ হিসেবে রেজিস্টার্ড না হওয়া পর্যন্ত আইসোলেশানে থাকতে হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার এক সংবাদ সম্মেলন করে করোনা মোকাবেলায় এসব কঠোর পদক্ষেপ ঘোষণা করেন। তবে  তিনি কবে থেকে এসব পদক্ষেপ কার্যকর হবে তা জানাননি।
এদিকে ওমিক্রনের কারনে  আফ্রিকার দক্ষিনাঞ্চলীয় ১০টি দেশের সাথে ব্রিটেন আগেই ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তবুও শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে শত শত যাত্রী ইংল্যান্ডে আসার খবর স্বাস্থ্য মন্ত্রী স্বীকার করেছেন, যাদের কোন পরীক্ষাও করা হয়নি।
তবে ইংল্যান্ডে নতুন করে আর কেউ করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এর আগে শনিবার ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ সংশ্লিষ্টতা রয়েছে এমন দুজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে।
বিরোধী লেবার পার্টি সরকারের এসব পদক্ষেপকে সামান্য ও বিলম্বে নেয়া হয়েছে বলে সমালোচনা করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat