×
ব্রেকিং নিউজ :
চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি : শ্রমমন্ত্রী জলবায়ু-সহিষ্ণুতা বৃদ্ধিতে আইএফআরসির সঙ্গে আরও ঘনিষ্ঠ অংশীদারিত্ব চান শামা ময়মনসিংহে শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন সানডে’ কর্মসূচি পালিত পঞ্চপল্লী প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর প্রকৃত দেশপ্রেমিক কখনো দুর্নীতিবাজ হতে পারেন না: বিমানমন্ত্রী জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে : আইনমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসডিজি জাতীয় প্রচার অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকারকে ইউএনওপিএস-এর আনুষ্ঠানিক আমন্ত্রণ
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ৬৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপিই দায়ী।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে। খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিএনপি দায়ী, কারণ তারা তার চিকিৎসা নিয়ে রাজনীতি করেছে।
ওবায়দুল কাদের আজ সোমবার সকালে রাজধানীর নবাবগঞ্জ পার্কে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনের উদ্বোধন করে এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে নিয়ে মায়াকান্না করছে বিএনপি নেতারা। সরকার খালেদা জিয়ার মৃত্যু কামনা করে না। তার স্বাস্থ্য নিয়ে ভাবতে হবে, তাকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। 
ওবায়দুল কাদের বলেন, সারাদেশে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। ভোটারের উপস্থিতি সর্বকালের রেকর্ড ভেঙেছে। আন্দোলনের ডাক দিয়ে বিএনপি নেতারা মাঠে থাকে না। জনগণ এতে সাড়া দেয় না। 
শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়ার বিষয়টি বেসরকারি বাস মালিকদের মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা ছাত্রদের রাস্তায় দেখতে চাই না, আমরা চাই তারা ঘরে ফিরে যাক।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেন, ওমিক্রন নামক ভ্যারিয়েন্টের কারণে এইচএসসি পরীক্ষা বন্ধ হবে না, স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে পরীক্ষা নেওয়া হবে। এই ভ্যারিয়েন্ট অত্যন্ত বিধ্বংসী। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 
তিনি বলেন, অপকর্মকারীরা যাতে সংগঠনে প্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। সংঠনের কার্যক্রম নিয়ে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। 
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, আওয়ামী লীগকে দুর্বল সংগঠন মনে করে সারাদিন গলাবাজি করে বিএনপি নেতারা। আওয়ামী লীগকে পরিচর্যার মাধ্যমে আরো শক্তিশালী করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তি যাতে সংগঠনে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশ। ঘরে ঘরে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে বাংলাদেশ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়ার মোহাম্মদের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat